রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, তিন পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির

ফোকাসবাংলা২৪ ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, তিন পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির

মিসরের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে অন্তত তিনটি পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেছেন, মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস দলে ফিরছেন। এছাড়া রক্ষণ ও আক্রমণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম এল গ্রাফিকো জানিয়েছে, চোট কাটিয়ে বাঁ প্রান্তের রক্ষণভাগে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো। আগের ম্যাচে ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে হওয়া ফাকুন্দো মেদিনার পরিবর্তে শুরু থেকেই খেলবেন তিনি।

মিডফিল্ডে থিয়াগো আলমাদার পরিবর্তে একাদশে ফিরবেন লিয়ান্দ্রো পারেদেস। এতে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে অভিজ্ঞ পারেদেসের উপস্থিতিতে মাঝমাঠ আরও ভারসাম্যপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে।

আক্রমণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। লিওনেল মেসির সঙ্গী হিসেবে শুরু থেকেই খেলতে পারেন হুলিয়ান আলভারেজ। এর ফলে আগের ম্যাচে একাদশে থাকা লাউতারো মার্তিনেজকে বেঞ্চে বসতে হতে পারে।

অনুশীলনে রদ্রিগো দি পলের জায়গায় নিকো গঞ্জালেজকে দিয়েও পরীক্ষা-নিরীক্ষা করেছেন স্কালোনি। তবে ম্যাচের শুরু থেকেই এই পরিবর্তন দেখার সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয়ার্ধে গঞ্জালেজকে নামানো হতে পারে।

অন্য সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও জানিয়েছে, মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে নতুন মুখ হিসেবে থাকবেন হুলিয়ান আলভারেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com