শিরোনাম >>
শিরোনাম >>

কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকারে ‘রেডমিন হরাইজন-২০২৬’

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকারে ‘রেডমিন হরাইজন-২০২৬’

কেমিক্যাল ও শিল্পজাত কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠান রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে দিনব্যাপী এ আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশের বিভিন্ন প্রান্তের ডিস্ট্রিবিউটররা অংশ নেন।

২০২২ সালে যাত্রা শুরু করা রেডমিন ইন্ডাস্ট্রিজ কেমিক্যাল, অ্যাডহেসিভ ও থিনারসহ বিভিন্ন শিল্পজাত পণ্য সরবরাহ করে আসছে। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ও বাণিজ্যিক সমাধান, প্রিন্টিং-প্যাকেজিং ইঙ্ক, হট মেল্ট ও হাইজিন গ্লু, খেলনা, শিশুপণ্য এবং কৃষিপণ্য নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে রেডমিনের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, পরিচালক রাইসা সিগমা হিমা, পরিচালক রিফাহ তাসনিয়া স্বর্ণা এবং প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মো. জহুরুল হকসহ ডিস্ট্রিবিউটররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে ডিস্ট্রিবিউটরদের সম্মাননা দেওয়া হয়। সংগীত পরিবেশন করেন শিল্পী সাবরিনা এহসান পড়শী।

রেডমিন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি বলেন, উদ্ভাবন ও মানসম্মত পণ্য উৎপাদনই রেডমিনের মূল লক্ষ্য। গবেষণা ও উন্নয়ন, পণ্য উন্নয়ন এবং কারিগরি সহায়তা দলের মাধ্যমে শিল্পের বিভিন্ন জটিলতায় দ্রুত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী সমাধান দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, দেশীয়ভাবে মানসম্মত ও উদ্ভাবনী পণ্য উৎপাদনের মাধ্যমে আমদানিনির্ভরতা কমানো এবং শিল্পখাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই তাঁদের অন্যতম লক্ষ্য। প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের কেমিক্যাল ও শিল্পখাতকে আরও শক্তিশালী ও টেকসই করার কাজ অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলের ডিস্ট্রিবিউটরদের সঙ্গে এ ধরনের আয়োজন পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দেশের কেমিক্যাল ও শিল্পজাত সমাধান খাতের বিকাশে ভূমিকা রাখবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১১ এএম | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------