নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

শ্রেণিকৃত ঋণ থেকে সর্বোচ্চ পরিমাণ নগদ অর্থ আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী রূপালী ব্যাংক পিএলসির নির্বাহী ও কর্মকর্তাদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সফল কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
শ্রেণিকৃত ঋণ থেকে সর্বোচ্চ নগদ আদায়ের স্বীকৃতি হিসেবে বিভাগীয় ও স্থানীয় কার্যালয়, জোনাল অফিস, কর্পোরেট শাখা এবং নন-কর্পোরেট শাখার কর্মকর্তাদের প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার—এই চারটি শ্রেণিতে পুরস্কৃত করা হয়।
বিভাগীয় ও স্থানীয় কার্যালয় পর্যায়ে প্লাটিনাম শ্রেণিতে প্রথম হন স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মোহাম্মদ মাসুদ। ডায়মন্ড শ্রেণিতে দ্বিতীয় হন খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। গোল্ড শ্রেণিতে তৃতীয় স্থান অর্জন করেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মোস্তফা হামিদ।
জোনাল অফিস পর্যায়ে প্লাটিনাম শ্রেণিতে যৌথভাবে প্রথম হন উপমহাব্যবস্থাপক মো. মতিউর রহমান ও মো. শফিকুল ইসলাম। ডায়মন্ড শ্রেণিতে যৌথভাবে দ্বিতীয় হন উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান ও মো. সফিকুল ইসলাম। গোল্ড শ্রেণিতে তৃতীয় হন উপমহাব্যবস্থাপক শেখ কামাল উদ্দিন আহমেদ।
কর্পোরেট শাখা পর্যায়ে প্লাটিনাম শ্রেণিতে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান, মো. সরোয়ার হোসেন ও মো. জামাল আবু নাসের। ডায়মন্ড শ্রেণিতে দ্বিতীয় হন উপমহাব্যবস্থাপক মুজিব আলম। গোল্ড শ্রেণিতে তৃতীয় হন উপমহাব্যবস্থাপক বেগম কামরুন নাহার।
নন-কর্পোরেট শাখা পর্যায়ে প্লাটিনাম শ্রেণিতে যৌথভাবে প্রথম হন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ রাকিবুল ইসলাম, মো. ইফতেখার উদ্দিন ভূঁইয়া এবং সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ তৈয়ব। ডায়মন্ড শ্রেণিতে যৌথভাবে দ্বিতীয় হন সহকারী মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মাছুম। গোল্ড শ্রেণিতে তৃতীয় হন সহকারী মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। এছাড়া কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, আবু নাসের মো. মাসুদ, সালামুন নেছা, শেখ মনজুর করিম এবং প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা মো. অহিদুল ইসলাম সরকারসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিভাগের কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও শাখার প্রধানরা ভার্চ্যুয়ালি যুক্ত হন।
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ব্যাংকের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করতে শ্রেণিকৃত ঋণ আদায়ের কোনো বিকল্প নেই। এ ধরনের স্বীকৃতি কর্মকর্তাদের কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি নগদ অর্থ আদায়ে উৎসাহিত করবে।
তিনি শ্রেণিকৃত ঋণ আদায়ের চলমান কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Posted ৫:৩৪ পিএম | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


