বিজ্ঞপ্তি | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং নদী বাংলা কনস্ট্রাকশন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় নদী বাংলা কনস্ট্রাকশনের গ্রাহকরা আকর্ষণীয় সুদহার ও সহজ শর্তে সাউথইস্ট ব্যাংকের ‘হোম লোন’ সুবিধা পাবেন।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম এবং নদী বাংলা কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তির ফলে নদী বাংলা কনস্ট্রাকশনের গ্রাহকদের জন্য আবাসন অর্থায়নে ব্যাংকটির বিশেষ ঋণসুবিধা পাওয়ার সুযোগ তৈরি হলো। এর মাধ্যমে গ্রাহকরা তুলনামূলক সহজ শর্তে আবাসন ঋণ গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলম, রিটেইল ব্যাংকিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল কাদেরসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Posted ১২:৩৬ পিএম | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


