রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাউথইস্ট ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

সাউথইস্ট ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ সেপ্টেম্বর এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের কৌশলগত ব্যবসায়িক লক্ষ্য অর্জন, চলমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ ছিল সম্মেলনের মূল উদ্দেশ্য।

সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালকরা, ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনে অনুমোদিত বাজেটের বিপরীতে ২০২৬ সালের জুন পর্যন্ত ব্যাংকের ব্যবসায়িক অবস্থান ও কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় বাজেট অর্জনের অগ্রগতি, খেলাপি ঋণ আদায়ের বর্তমান পরিস্থিতি ও কৌশল, ঋণ আদায়ের পরিকল্পনা এবং শাখাভিত্তিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া রিটেইল ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে গৃহঋণ, ব্যক্তিগত ঋণ ও ক্রেডিট কার্ডের ব্যবসা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কর্মকর্তারা। নতুন ও সম্ভাবনাময় গ্রাহক শ্রেণি চিহ্নিত করে ব্যাংকের রিটেইল ব্যবসার পরিধি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনে খেলাপি ঋণ আদায়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। এ লক্ষ্যে শাখা ব্যবস্থাপকদের বাস্তবসম্মত ঋণ আদায় পরিকল্পনা গ্রহণ ও তা কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ঋণগ্রহীতাদের সঙ্গে কার্যকর যোগাযোগ বাড়ানো এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ও সময়োপযোগী আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান ভার্চুয়ালি যুক্ত হয়ে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পরিপালনের মাধ্যমে কমপ্লায়েন্সভিত্তিক ব্যাংকিং পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং রিটেইল ব্যাংকিংয়ে নতুন সম্ভাবনাময় গ্রাহক শ্রেণি খুঁজে বের করার ওপর জোর দেন তিনি।

ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, লক্ষ্যভিত্তিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বাজেট ঘাটতি পূরণ, খেলাপি ও অনাদায়ী ঋণ আদায় কার্যক্রম জোরদার, রিটেইল ব্যাংকিংয়ের পরিধি বাড়ানো এবং স্থিতিশীল ও স্বল্পমূল্যের আমানতের ভিত্তি শক্তিশালী করার ওপর ব্যাংক গুরুত্ব দিচ্ছে।

সম্মেলনের সমাপনী বক্তব্যে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী ব্যাংকের লক্ষ্য ও কৌশলগত উদ্দেশ্য অর্জনে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, উদ্ভাবনী চিন্তা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পরে তিনি ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com