শিরোনাম >>
শিরোনাম >>

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন—অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান খান।

উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকার সুপারিশ ও সম্মতি জানিয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন এবং অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী মো. আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। এ বিষয়ে পরবর্তী বিধিসম্মত কার্যক্রম গ্রহণের জন্য অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

একইভাবে বিডিবিএল ও বেসিক ব্যাংকের এমডিদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট চুক্তি ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের সিদ্ধান্তের পর এখন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ চুক্তিপত্র ও আইন অনুযায়ী নিয়োগ বাতিলের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ পর্যায়ে এ পরিবর্তনের ফলে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা ও পরিচালনায় নতুন নেতৃত্ব আসার প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৯ পিএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------