বিজ্ঞপ্তি | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

সাউথইস্ট ব্যাংক পিএলসির ৭৯৭তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পুনর্নির্বাচিত চেয়ারম্যান এম. এ. কাশেম।
ব্যাংকের চলমান রূপান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত এ সভাকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে সাউথইস্ট ব্যাংক। সভায় ব্যাংকের সুশাসন, কৌশলগত প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান। পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে ছিলেন জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, নূর নাহার তারিন এবং এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির মনোনীত পরিচালক মো. রফিকুল ইসলাম।
এ ছাড়া স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম. মঈন আলম ফিরোজী ও নুরজাহান বেগম সভায় অংশ নেন। সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা এম. এ. কাশেম পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান এবং ডেপুটি কোম্পানি সচিব মো. তৌহিদুল হক, এফসিএস উপস্থিত ছিলেন।
সভায় সাউথইস্ট ব্যাংকের ভবিষ্যৎ কৌশল ও কার্যক্রমকে আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ব্যাংকের নেতৃত্বে সমন্বয় বাড়ানোর পাশাপাশি গ্রাহক, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীজনের জন্য অধিক মূল্য সৃষ্টি করার বিষয়ে পরিচালনা পর্ষদ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সুশাসনকে আরও শক্তিশালী করা, দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং ব্যাংকের সামগ্রিক কার্যক্রমে কার্যকর পরিবর্তন আনার লক্ষ্যেই চলমান রূপান্তর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
পরিচালনা পর্ষদ মনে করে, সমন্বিত নেতৃত্ব ও অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করলে ব্যাংকের আর্থিক সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব হবে। একই সঙ্গে গ্রাহকসেবার মান উন্নয়ন, অংশীজনদের আস্থা বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সাউথইস্ট ব্যাংকের অবস্থান আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় ভবিষ্যৎমুখী কার্যক্রমের মাধ্যমে সাউথইস্ট ব্যাংককে দেশের অন্যতম নির্ভরযোগ্য ও টেকসই আর্থিক প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদ জানিয়েছে, সুশাসন, কৌশলগত প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে তারা কার্যক্রম পরিচালনা করবে।
৭৯৭তম পরিচালনা পর্ষদের সভার মধ্য দিয়ে ব্যাংকের চলমান রূপান্তর যাত্রায় সমন্বিত নেতৃত্ব, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং অভিন্ন লক্ষ্যকে আরও গুরুত্ব দেওয়া হলো বলে জানিয়েছে সাউথইস্ট ব্যাংক।

Posted ১:১০ পিএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


