বিজ্ঞপ্তি | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

‘হরাইজনস—রিডিফাইনিং ফিউচার’ ভাবনাকে সামনে রেখে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সভার আয়োজন করা হয়।
ব্যাংকের সব শাখার শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা এতে অংশ নেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান।
সভায় ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন শাখার প্রধানরা মাঠপর্যায়ের ব্যবসায়িক অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন প্রস্তাবও উপস্থাপন করেন তাঁরা।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী শাখাপ্রধানদের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ, আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি শরিয়াহ পরিপালনের পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর উন্নত সেবা নিশ্চিত করার মাধ্যমে ব্যাংকের সার্বিক উন্নয়নে প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রম ও ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

Posted ৬:২৭ এএম | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


