বিজ্ঞপ্তি | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

গবেষণাভিত্তিক ও জ্ঞাননির্ভর ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্যোগ হিসেবে সাউথইস্ট ব্যাংক পিএলসি. তাদের প্রথম ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা ‘ইকোনমিক আউটলুক ২০২৬: এনকোরিং ইনসাইট’ প্রকাশ করেছে। এ উপলক্ষে গত ২ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করা হয়।
ব্যাংকের এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে প্রকাশিত এ গবেষণা প্রতিবেদনে বৈশ্বিক ও বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক খাত, পুঁজিবাজার, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স, বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পখাত, টেকসই উন্নয়ন এবং জনমিতিক প্রবণতাসহ বিভিন্ন অর্থনৈতিক সূচকের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করাই এ প্রকাশনার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান। এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, জ্যেষ্ঠ নির্বাহী, বিভাগীয় প্রধান এবং দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা অনুষ্ঠানে অংশ নেন।
শুরুতে এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান খায়রুল আনাম মহিউদ্দিন প্রকাশনাটির উদ্দেশ্য, গবেষণার কাঠামো, বিশ্লেষণ পদ্ধতি এবং প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বক্তব্য দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী বলেন, পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতায় গবেষণালব্ধ তথ্য ও বিশ্লেষণ একটি প্রতিষ্ঠানের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলম জানান, প্রকাশনাটি ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক ইউনিটের জন্য কার্যকর রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে।
সমাপনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান বলেন, ‘ইকোনমিক আউটলুক ২০২৬: এনকোরিং ইনসাইট’ সাউথইস্ট ব্যাংকের জ্ঞানভিত্তিক ও ভবিষ্যতমুখী প্রতিষ্ঠান গড়ে তোলার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তিনি গবেষণা কার্যক্রমকে আরও বিস্তৃত ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট টিমের প্রশংসা করেন।
ব্যাংকটির মতে, এ ধরনের গবেষণা প্রকাশনার মাধ্যমে প্রাতিষ্ঠানিক জ্ঞানভিত্তি আরও সমৃদ্ধ করার পাশাপাশি দেশের ব্যাংকিং খাত ও সামগ্রিক অর্থনীতির টেকসই উন্নয়নে অবদান রাখার প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Posted ৮:২৬ এএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


