শিরোনাম >>
শিরোনাম >>

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

বিজ্ঞপ্তি   |   বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সোনালী ব্যাংক পিএলসিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জোহরের নামাজের পর ব্যাংকের প্রধান কার্যালয়ের মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) খান ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের জেনারেল ম্যানেজার, প্রধান ও স্থানীয় কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা এবং কর্মচারীরা দোয়ায় অংশ নেন।

দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য ও দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৯ এএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------