শিরোনাম >>
শিরোনাম >>

এফবিসিসিআইতে ১৬ সদস্যের সহায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

এফবিসিসিআইতে ১৬ সদস্যের সহায়ক কমিটি গঠন

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ১৬ সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করেছে। নতুন কমিটিতে সাতটি চেম্বার এবং নয়টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক মঙ্গলবার জারি করা এক অফিস স্মারকে কমিটি গঠনের বিষয়টি জানান। স্মারকে উল্লেখ করা হয়, বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তির ভিত্তিতে এই সহায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রোববার মন্ত্রণালয় এ বিষয়ে অনুমোদন দেয়। এর আগেও এফবিসিসিআইতে একই ধরনের সহায়ক কমিটি গঠন করা হয়েছিল।

  • চেম্বার গ্রুপ থেকে কমিটির সদস্য হয়েছেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক, রাজশাহী চেম্বারের সভাপতি মো. হাসেন আলী, বরিশাল চেম্বারের সভাপতি এবায়েদুল হক, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি রহমান, রংপুর চেম্বারের সভাপতি এমদাদুল হোসেন এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংগীতা আহমেদ।

অন্যদিকে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সদস্য হয়েছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ, বিজেএমএর সভাপতি মো. আবুল হোসেন, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুক্তাদির, বিএবির সভাপতি আবদুল হাই সরকার, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ, রিহ্যাবের সভাপতি আলী আফজাল এবং এফএলএএক্সএর সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।

এ বিষয়ে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ফেডারেশনের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার জন্য এ সহায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজন হলে ভবিষ্যতে কমিটির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এর আগে ২৭ জুন সাবেক প্রশাসক আবদুর রহিম খানের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার পর প্রায় এক মাস পদটি শূন্য ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরে ওই বছরের ১১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনা পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তাঁর সময়েও একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছিল।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৪ পিএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------