ক্রীড়া ডেস্ক | রবিবার, ০২ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর নামে একটি কথিত বিয়ের নিমন্ত্রণপত্র ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে যাচ্ছেন পর্তুগিজ তারকা। ভাইরাল হওয়া ওই কার্ডে আরও দাবি করা হয়, ফুটবলের আরেক মহাতারকা লিওনেল মেসিকেও বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে বিষয়টি যাচাই করে দেখা গেছে, ভাইরাল হওয়া বিয়ের কার্ডটির কোনো সত্যতা নেই। রোনালদো বা জর্জিনা—কেউই বিয়ের ঘোষণা দেননি। তাদের পরিবারের পক্ষ থেকেও এ ধরনের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এ ছাড়া মেসিকে দাওয়াত পাঠানো হয়েছে—এ দাবির পক্ষেও কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা রোনালদো ও জর্জিনার সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো আনুষ্ঠানিক সূত্রেও এমন তথ্য নেই।
রোনালদো ও জর্জিনা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছেন এবং তাদের পরিবারে একাধিক সন্তান রয়েছে। বিভিন্ন সাক্ষাৎকারে রোনালদো ভবিষ্যতে বিয়ের সম্ভাবনার কথা উল্লেখ করলেও এখন পর্যন্ত বিয়ের নির্দিষ্ট কোনো তারিখ বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বিশ্লেষকদের মতে, জনপ্রিয় তারকাদের নিয়ে ভুয়া ছবি, সম্পাদিত নিমন্ত্রণপত্র ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এ ধরনের তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা প্রয়োজন।

Posted ১:১১ পিএম | রবিবার, ০২ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


