শিরোনাম >>
শিরোনাম >>

সাউথইস্ট ব্যাংকের ‘বেতন কার্ড’ সেবায় দুই পরিবারের হাতে বীমা দাবির চেক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

সাউথইস্ট ব্যাংকের ‘বেতন কার্ড’ সেবায় দুই পরিবারের হাতে বীমা দাবির চেক

সাউথইস্ট ব্যাংক পিএলসি. তাদের পে-রোল ব্যাংকিং সেবা ‘বেতন কার্ড’-এর আওতায় গ্রুপ বীমা সুবিধার অংশ হিসেবে মারমা কম্পোজিট লিমিটেডের দুইজন প্রয়াত কর্মচারীর পরিবারের কাছে বীমা দাবির দুটি চেক হস্তান্তর করেছে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহযোগিতায় পরিচালিত এ বীমা সুবিধা করপোরেট পে-রোল গ্রাহকদের কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত এবং তাদের পরিবারের পাশে থাকার ক্ষেত্রে সাউথইস্ট ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান। অনুষ্ঠানে মারমা কম্পোজিট লিমিটেডের পরিচালক আজাদ বিন আশরাফ, সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন ও মো. সেকান্দার-ই-আজমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংকের ‘বেতন কার্ড’ একটি আধুনিক পে-রোল ব্যাংকিং সেবা, যার মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানের কর্মীদের বেতন ও অন্যান্য ভাতা দ্রুত, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়। তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এ সেবার সঙ্গে যুক্ত গ্রুপ বীমা সুবিধা কর্মীদের আর্থিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৫ এএম | রবিবার, ০২ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------