শিরোনাম >>
শিরোনাম >>

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি   |   শনিবার, ০১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ।

সভায় ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্বতন্ত্র পরিচালক, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য, ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পর্যবেক্ষক, শেয়ারহোল্ডার এবং নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি ও অনলাইনে অংশ নেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. মিজানুর রহমান।

সভায় ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। পাশাপাশি ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরা হয়।

এ সময় শেয়ারহোল্ডাররা ব্যাংকের আর্থিক ও পরিচালন কার্যক্রম নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন। চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ শেয়ারহোল্ডারদের মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জানিয়ে সেগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি, সুশাসন এবং গ্রাহকসেবার মানোন্নয়নে পরিচালনা পর্ষদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভা শেষে ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী সমাপনী বক্তব্যে শেয়ারহোল্ডারদের সহযোগিতা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এজিএমে ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন এবং এজেন্ডাভুক্ত সব প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৪ এএম | শনিবার, ০১ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------