রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   |   প্রিন্ট

ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস অর্থনীতি গড়ার উদ্যোগের অংশ হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে ‘বাংলা কিউআর’ সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নগদ অর্থ ছাড়াই বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন করা যাবে।

বৃহস্পতিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবাটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ। অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা টিউশন ও একাডেমিক ফি, ক্যাফেটেরিয়া, খুচরা দোকানের বিলসহ বিভিন্ন ধরনের অর্থ পরিশোধ বাংলা কিউআর এবং অন্যান্য ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সহজেই করতে পারবেন।

উদ্বোধনের পর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় গভর্নর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং ক্যাশলেস অর্থনীতি গঠে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান বলেন, এই উদ্যোগ লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার বলেন, অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি গঠনে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এ ধরনের উদ্যোগের সফল বাস্তবায়নে সবার জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও স্মার্ট ডিভাইসের সহজলভ্যতা নিশ্চিত করা প্রয়োজন।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com