বিজ্ঞপ্তি | সোমবার, ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট

স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ৫৩তম পরিচালনা পর্ষদের সভা সোমবার (২৭ জুলাই ২০২৬) স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ফিরোজুর রহমান।
সভায় পরিচালনা পর্ষদের সদস্য অশোক কুমার সাহা, তাজমীম মোস্তফা চৌধুরী, মো. সাহেদুল আলম, তানভীর মোস্তফা চৌধুরী, ফারজানা সুলতানা, মো. লাফিজুল হক ও রিয়াদ মাহমুদ চৌধুরীর পাশাপাশি স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান (এফসিএস) এবং স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মনিরুল ইসলাম সভায় অংশ নেন।
সভায় কোম্পানির চলমান কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি, বিনিয়োগ কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল ও সেবার মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

Posted ১:১৩ পিএম | সোমবার, ২৭ জুলাই ২০২৬
9 News Bd | s s


