শিরোনাম >>
শিরোনাম >>

বাংলা কিউআর রিলস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি   |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট

বাংলা কিউআর রিলস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘বাংলা কিউআর রিলস মেকিং কম্পিটিশন’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান, নির্বাহী পরিচালক এবং পরিচালকরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গভর্নর বলেন, ১ জুলাই ২০২৬ থেকে দেশে লেনদেনে বাংলা কিউআর বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে একদিকে গ্রাহকদের নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, অন্যদিকে লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ।

তিনি বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে জাল টাকা এবং ছেঁড়া-ফাটা নোটের কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি হয়, তা অনেকাংশে দূর হবে। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের প্রসারের মাধ্যমে দেশের আর্থিক ব্যবস্থাও আরও আধুনিক হবে।

গভর্নর আরও বলেন, বিশ্বজুড়ে আর্থিক লেনদেনে দ্রুতগতিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বাংলাদেশও বাংলা কিউআরের মাধ্যমে সেই যাত্রা শুরু করেছে। ভবিষ্যতে দেশের আর্থিক খাতে আরও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, গ্রাহকদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার নিশ্চিত করতে সব ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল লেনদেনে এর ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যেই এই রিলস মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ নগদবিহীন লেনদেন ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তুলবে এবং দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে সহায়ক হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৯ পিএম | সোমবার, ২০ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------