শিরোনাম >>
শিরোনাম >>

উৎসে কর মনিটরিংয়ে উদ্যোক্তাদের অহেতুক হয়রানি না করার আহ্বান ঢাকা চেম্বারের

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট

উৎসে কর মনিটরিংয়ে উদ্যোক্তাদের অহেতুক হয়রানি না করার আহ্বান ঢাকা চেম্বারের

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উৎসে কর কর্তন, জমা, মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম জোরদারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তবে এই কার্যক্রম বাস্তবায়নের সময় আইন মেনে চলা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যেন অযথা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে এনবিআরের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠন।

সোমবার এক বিবৃতিতে ডিসিসিআই জানায়, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারার আওতায় উৎসে কর কর্তন ও জমা সংক্রান্ত মনিটরিং এবং যাচাইকরণ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত হলে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করজাল সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে সংগঠনটি বলেছে, কর ব্যবস্থাপনায় ইতোমধ্যে কমপ্লায়েন্স নিশ্চিত করা প্রতিষ্ঠানগুলোকে যেন এই কার্যক্রমের কারণে অপ্রয়োজনীয় জটিলতা বা প্রশাসনিক হয়রানির মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে যেসব ব্যবসাপ্রতিষ্ঠান এখনও পূর্ণাঙ্গভাবে কমপ্লায়েন্স নিশ্চিত করতে পারেনি, তাদের প্রয়োজনীয় সময় ও সুযোগ দিয়ে নিয়মের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছে ডিসিসিআই।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন এবং করজাল সম্প্রসারণের জন্য রাজস্ব ব্যবস্থায় অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। এতে কর প্রশাসনের দক্ষতা বাড়বে এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অপ্রয়োজনীয় ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ডিসিসিআইর মতে, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ—এই দুটি লক্ষ্য একসঙ্গে অর্জন করা সম্ভব। এ জন্য এনবিআরের সঙ্গে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখা এবং সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগে কর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বাড়ানোর বিকল্প নেই।

সংগঠনটি আশা প্রকাশ করেছে, কর প্রশাসনে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা সম্প্রসারণ, নীতির ধারাবাহিকতা এবং ব্যবসাবান্ধব বাস্তবায়নের মাধ্যমে রাজস্ব আদায়ের পাশাপাশি বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ আরও শক্তিশালী হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৮ এএম | সোমবার, ২০ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------