শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞপ্তি   |   রবিবার, ১৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জি রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ডেপুটি গভর্নর মো. সরওয়ার হোসেন এবং বাংলাদেশে ভুটান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভুটানের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, ডিজিটাল ব্যাংকিং, আর্থিক খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বাণিজ্য ও আর্থিক খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৩ পিএম | রবিবার, ১৯ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------