শিরোনাম >>
শিরোনাম >>

নতুন এমডি যোগ দিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট

নতুন এমডি যোগ দিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকে

রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. আবেদুর রহমান সিকদার দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার তিনি ব্যাংকের চেয়ারম্যান কাজি শায়রুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাঁকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেয়।

আবেদুর রহমান সিকদার দেশের ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী। সম্মিলিত ইসলামী ব্যাংকে যোগদানের আগে তিনি ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি রাষ্ট্রীয় উদ্যোগে পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক—একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। নতুন ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে ব্যাংকটির সেবার মান, সুশাসন ও কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৬ পিএম | শনিবার, ১৮ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------