বিজ্ঞপ্তি | শনিবার, ১১ জুলাই ২০২৬ | প্রিন্ট

ক্যাশলেস লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ডিজিব্যাংকিং’-এ বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ‘বাংলা কিউআর’ সেবা চালু করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি।
গত ৮ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এ সেবার মাধ্যমে এখন থেকে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের গ্রাহকেরা ‘ডিজিব্যাংকিং’ অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সহজেই পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে নিরাপদ, সহজ ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া ‘বাংলা কিউআর’ সেবা ক্যাশলেস অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সেবা চালুর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতা আরও উন্নত হবে এবং দেশের স্মার্ট আর্থিক সেবা সম্প্রসারণেও নতুন গতি সঞ্চার হবে।

Posted ১০:৫০ এএম | শনিবার, ১১ জুলাই ২০২৬
9 News Bd | s s


