নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের ৪২৮তম সভা রোববার (২৮ জুন) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ।
সভায় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এস এ এমডি হোসেন, আলহাজ মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, অসিত কুমার সাহা, জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) ও ব্যাংকের পর্যবেক্ষক মো. শরাফাত উল্লাহ খান সভায় উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, এফসিএসও সভায় অংশ নেন।

Posted ১:০৫ পিএম | রবিবার, ২৮ জুন ২০২৬
9 News Bd | s s


