শিরোনাম >>
শিরোনাম >>

বাজেট বাস্তবায়নে দক্ষতা ও স্বচ্ছতার ওপর জোর এফবিসিসিআইর

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৩ জুন ২০২৬   |   প্রিন্ট

বাজেট বাস্তবায়নে দক্ষতা ও স্বচ্ছতার ওপর জোর এফবিসিসিআইর

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামগ্রিকভাবে শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানবান্ধব উল্লেখ করে এর সফল বাস্তবায়নে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

শুক্রবার এক প্রতিক্রিয়ায় সংগঠনটি জানায়, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের ইতিহাসে সর্ববৃহৎ হলেও যথাযথ পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে তা অর্জন সম্ভব। বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি।

এফবিসিসিআই বলেছে, বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আহরণের চ্যালেঞ্জ, খেলাপি ঋণ, বৈদেশিক ঋণের চাপ ও বৈশ্বিক অনিশ্চয়তা বাজেট বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে থাকতে পারে।

সংগঠনটি রাজস্ব বোর্ডের সংস্কার, বিনিয়োগবান্ধব করব্যবস্থা, প্রশাসনিক জটিলতা কমানো, ব্যাংক খাতের সংস্কার এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেছে। পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ সহজ করতে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজকে স্বাগত জানিয়েছে।

এফবিসিসিআইর মতে, করমুক্ত আয়সীমা বৃদ্ধি, অনলাইনভিত্তিক কর ও ভ্যাট ব্যবস্থাপনা, স্টার্টআপ ও এসএমই খাতে কর-সুবিধা, নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহ এবং তথ্যপ্রযুক্তি খাতে শুল্ক ছাড় ব্যবসা ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংগঠনটি আরও বলেছে, সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কার্যক্রম, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা এবং নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহায়ক হবে।

তবে নির্মাণ শিল্পে ব্যবহৃত কিছু পণ্যে ভ্যাট বৃদ্ধি এবং কয়েকটি কর কাঠামো পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছে এফবিসিসিআই। সংগঠনটি জানিয়েছে, বাজেট-সংক্রান্ত আয়কর, ভ্যাট ও শুল্ক প্রজ্ঞাপন পর্যালোচনার পর সদস্য সংগঠনগুলোর মতামত নিয়ে সরকারের কাছে আরও সুপারিশ উপস্থাপন করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৮ এএম | শনিবার, ১৩ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------