শিরোনাম >>
শিরোনাম >>

ভারতের কাছে হেরে সাফের মুকুট খোয়াল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৬ জুন ২০২৬   |   প্রিন্ট

ভারতের কাছে হেরে সাফের মুকুট খোয়াল বাংলাদেশ

টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয় ঋতুপর্ণা চাকমাদের দল। এর ফলে ২০২২ ও ২০২৪ সালে অর্জিত শিরোপা ধরে রাখার মিশন ব্যর্থ হলো বাংলাদেশের মেয়েদের।

ভারতের মারগাওয়ে অনুষ্ঠিত ফাইনালে প্রথমার্ধ শেষ হয়েছিল ১-১ সমতায়। ম্যাচে পিছিয়ে পড়ার পর দারুণ এক গোলে বাংলাদেশকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা। তবে দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের ভুল ও সুযোগ কাজে লাগাতে না পারার কারণে শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ১২ মিনিটে ঋতুপর্ণার আক্রমণ থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি শামসুন্নাহার জুনিয়র। এরপর ১৪ মিনিটে তহুরা খাতুনও সম্ভাবনাময় একটি আক্রমণ থেকে গোল করতে ব্যর্থ হন।

প্রথমার্ধে ভারত কয়েকটি আক্রমণ চালালেও গোলরক্ষক মিলি আক্তার দুর্দান্ত কিছু সেভ করে দলকে রক্ষা করেন। তবে ৪২ মিনিটে পিয়ারি শাশা বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে ভারতের হয়ে প্রথম গোল করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে বাংলাদেশ। তহুরা খাতুনের নিখুঁত পাস থেকে বল পেয়ে ঋতুপর্ণা চাকমা চমৎকার প্লেসিংয়ে জালে বল পাঠান। তার দৃষ্টিনন্দন গোলে নতুন আশা জাগে বাংলাদেশের শিবিরে।

কিন্তু বিরতির পরপরই আবারও ধাক্কা খায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে হেড করে ভারতকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সানফিদা।

এরপর সমতায় ফেরার কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৫১ মিনিটে শামসুন্নাহারের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৭ মিনিটে মারিয়া মান্দার শটও রুখে দেন ভারতের গোলরক্ষক।

ম্যাচের ৮২ মিনিটে মালাভিকার তৈরি করা সুযোগ থেকে লিন্দা কোম সহজেই বল জালে পাঠিয়ে ভারতের জয় প্রায় নিশ্চিত করেন। শেষ দিকে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান কমাতে পারেনি বাংলাদেশ।

এর আগে ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত সাফের ফাইনালেও বাংলাদেশের মেয়েরা ভারতের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল। এক দশক পর আবারও একই ব্যবধানে ফাইনালে হারতে হলো বাংলাদেশকে।

তবে শিরোপা হাতছাড়া হলেও পুরো আসরে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত গোল ফাইনালের অন্যতম আকর্ষণ হয়ে থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০০ পিএম | শনিবার, ০৬ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------