শিরোনাম >>
শিরোনাম >>
বাংলাদেশের ডেইরি ও খাদ্যপণ্যের সাপ্লাই চেইন খাতে বিনিয়োগের আহ্বান

ঢাকা চেম্বারের সভাপতির সঙ্গে নিউজিল্যান্ডের হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট

ঢাকা চেম্বারের সভাপতির সঙ্গে নিউজিল্যান্ডের হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশের ডেইরি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও খাদ্যপণ্যের সাপ্লাই চেইন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। বুধবার (২০ মে) ডিসিসিআই গুলশান সেন্টারে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইনের কাছে এ আহ্বান জানান।

বৈঠকে ডিসিসিআই সভাপতি বলেন, ডেইরি, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ, আধুনিক কৃষি এবং খাদ্য নিরাপত্তা মানদণ্ডে নিউজিল্যান্ড বিশ্বব্যাপী শক্ত অবস্থানে রয়েছে। বাংলাদেশের দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ, প্রাণিখাদ্য উৎপাদন, ডেইরি খামারের আধুনিকায়ন, গবাদিপশুর উন্নত জাত উন্নয়ন, মৎস্য, ভেটেরিনারি প্রশিক্ষণ এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে নিউজিল্যান্ডের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ভোগ্যপণ্য, খাদ্যপণ্যের সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, পানি ও জলবায়ু ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে নিউজিল্যান্ডের বেসরকারি উদ্যোক্তারা একক ও যৌথ বিনিয়োগে এগিয়ে এলে উভয় দেশই লাভবান হবে।

তাসকীন আহমেদ জানান, ২০২৫ অর্থবছরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৪৯৭ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার। তিনি তৈরি পোশাক, চামড়াজাত পণ্য এবং তথ্যপ্রযুক্তি সেবাসহ বাংলাদেশের বিভিন্ন পণ্যের আমদানি আরও বাড়ানোর জন্য নিউজিল্যান্ডের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

এ সময় নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের জন্য নিউজিল্যান্ড শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখবে। এলডিসি-পরবর্তী সময়ে বাংলাদেশের পণ্যের বাজার প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টিকে তার দেশ বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির মতো উদ্যোগ নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে এবং এ বিষয়ে দুই দেশের সরকারকে এগিয়ে আসা প্রয়োজন।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় শুধু রপ্তানি বাজার নয়, আমদানি বাজারও বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ডেভিড পাইন। তিনি বলেন, খাদ্যপণ্যের উচ্চমান, কঠোর খাদ্য নিরাপত্তা ব্যবস্থা এবং জিএমও-মুক্ত পণ্যের জন্য নিউজিল্যান্ড বিশ্বব্যাপী সুপরিচিত। বাংলাদেশে একটি স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বাণিজ্য কাঠামো গড়ে তুলতে নিউজিল্যান্ড আগ্রহী।

বৈঠকে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী এবং সহ-সভাপতি মো. সালিম সোলায়মানসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৯ পিএম | বুধবার, ২০ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------