শিরোনাম >>
শিরোনাম >>
দরকার আর মাত্র ৩ উইকেট

পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট

পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। ম্যাচের চতুর্থ দিন শেষে স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ৩ উইকেট, আর পাকিস্তান এখনো পিছিয়ে ১২১ রানে।

দিনের শুরুতে পাকিস্তানের হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনের ১৩৪ রানের জুটি বাংলাদেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সেই জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৭১ রান করা সালমানকে বোল্ড করে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন তিনি।

এরপর নতুন ব্যাটার হাসান আলিও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৬ বল খেলে তাইজুলের বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। শেষ বিকেলে মাত্র ৮ বলের ব্যবধানে দুই উইকেট তুলে স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।

চতুর্থ দিন শেষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৮৬ ওভারে ৭ উইকেটে ৩১৬ রান। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ এবং দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তোলে। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল ২৩২ রান। এখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতেই।

Facebook Comments Box
advertisement

Posted ২:১২ পিএম | মঙ্গলবার, ১৯ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------