ডেস্ক রিপোর্ট | সোমবার, ১১ মে ২০২৬ | প্রিন্ট
মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান তুলে ১৭৯ রানের লিড নিয়েছে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রানে অপরাজিত আছেন। এর আগে মুমিনুল হক ৫৬ রান করে টেস্টে নিজের ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। বৃষ্টির কারণে ড্রয়ের সম্ভাবনা থাকলেও শেষ দিনে বড় লিড নিয়ে পাকিস্তানকে চাপে ফেলতে চায় বাংলাদেশ।
Posted ৪:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬
9 News Bd | s s