রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
মিরপুর টেস্ট

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মে ২০২৬   |   প্রিন্ট

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৪১৩ রান তুলে শক্ত অবস্থান গড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে দারুণ জবাব দিচ্ছে পাকিস্তান। দ্বিতীয় দিনের খেলা শেষে ১ উইকেটে ১৭৯ রান করেছে সফরকারীরা, এখনও তারা পিছিয়ে ২৩৪ রানে।

পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে শতরানের জুটি গড়েন আজান আওয়াইস ও ইমাম উল হক। ১০৬ রানের এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ, এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ৪৫ রানে ফেরান ইমামকে। দিন শেষে আজান ৮৫ ও অভিষিক্ত আবদুল্লাহ ফজল ৩৭ রানে অপরাজিত আছেন।

এর আগে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশকে এগিয়ে নেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে ৩৩ রান করে লিটন আউট হলে ভাঙে জুটি। এরপর মিরাজ (১০), তাইজুল (১৭) ও মুশফিক (৭১) দ্রুত ফিরলেও শেষদিকে তাসকিন আহমেদের ঝড়ো ১৯ বলে ২৫ রানে ৪০০ পার করে টাইগাররা। শেষ পর্যন্ত ১১৭.১ ওভারে ৪১৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ৫টি এবং শাহিন শাহ আফ্রিদি ৩টি উইকেট নেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৪ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com