নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | প্রিন্ট
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে এক ক্রিকেটারসহ পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির তদন্তে ফিক্সিং, বেটিং, তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপনের প্রমাণ পাওয়ার পর ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদ এবং টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী-কে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া বিপিএলের ৯ম, ১০ম ও ১১তম আসরে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সামিনুর রহমান-এর বিরুদ্ধে ‘এক্সক্লুশন অর্ডার’ জারি করেছে বিসিবি। তদন্তে তার বিরুদ্ধে জুয়া কার্যক্রম, খেলোয়াড়দের দুর্নীতির প্রস্তাব দেওয়া এবং দেশি-বিদেশি বেটিং সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগের অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্তদের ১৪ দিনের মধ্যে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। বিসিবি জানিয়েছে, তদন্ত চলমান থাকায় এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করা হবে না।
Posted ২:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
9 News Bd | s s