রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট

সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে সরকারি বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ মাসরুরূল ইসলাম।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেন সরকারি বাণিজ্যিক অডিট অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ খাদেমুল বাশার এবং উপপরিচালক ফারহানা বিনতে মোশাররফ। তারা অডিট আপত্তি নিষ্পত্তির বিভিন্ন দিক, প্রক্রিয়া ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এতে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজারদের কার্যালয় প্রধান, প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখার প্রধান, বিভিন্ন শাখা ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া প্রধান কার্যালয়ের অডিট সংশ্লিষ্ট কর্মকর্তারাও কর্মশালায় অংশ নেন।

কর্মশালার মাধ্যমে অডিট আপত্তি নিষ্পত্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com