শিরোনাম >>
শিরোনাম >>

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

  |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে খোলা (লুজ) সয়াবিন তেলের দামও ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে। নতুন এই মূল্য আজ থেকেই কার্যকর হবে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। তিনি বলেন, বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবের কারণে আমদানিনির্ভর এই পণ্যের দাম বাড়াতে হয়েছে।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারদর, আমদানি ব্যয় ও সংশ্লিষ্ট খরচ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আমদানিকারক ও রিফাইনাররা আরও বেশি দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন, সরকার তা আংশিক সমন্বয় করেছে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন দামের ফলে রিফাইনারদের চাপ কিছুটা কমবে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে। পাশাপাশি খুচরা পর্যায়ে নির্ধারিত দাম বাস্তবায়নে মনিটরিং জোরদার করা হবে বলেও জানান তিনি।

সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা দাবি করেন, বর্তমান দামেও তাদের লোকসান হচ্ছে। তাদের মতে, আন্তর্জাতিক বাজার, পরিবহন ও প্রক্রিয়াজাতকরণ ব্যয় হিসাব করেই স্বচ্ছ পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে একাধিক বৈঠকের পর এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৯ পিএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------