রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাকিব-তামিম-মাশরাফির হাত ধরেই এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট: ইসরাফিল খসরু

  |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

সাকিব-তামিম-মাশরাফির হাত ধরেই এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট: ইসরাফিল খসরু

বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থানে পৌঁছাতে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা এবং তামিম ইকবাল-এর অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু। তিনি মনে করেন, তাদের দীর্ঘদিনের নেতৃত্ব ও ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই ধাপে ধাপে এগিয়েছে দেশের ক্রিকেট।

ইসরাফিল খসরু বলেন, ক্রিকেটকে তিনি সবসময় রাজনীতির ঊর্ধ্বে দেখতে চান। তার ভাষায়, “ক্রিকেট রাজনীতির ঊর্ধ্বে—এটাই আমার বিশ্বাস। আজ আমরা যে অবস্থানে পৌঁছেছি, তা একদিনে হয়নি। মাশরাফি, সাকিব ও তামিমদের কাঁধে ভর করেই আমরা এখানে এসেছি।”

তিনি আরও বলেন, দেশের শীর্ষ ক্রিকেটারদের ঘিরে গড়ে ওঠা বিশাল সমর্থকগোষ্ঠীও ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। “বাংলাদেশে তামিমের আলাদা ভক্ত আছে, সাকিবের আছে, রিয়াদ ভাইয়ের আছে, মুশফিকুর রহিম-এরও নিজস্ব সমর্থক রয়েছে। এরা প্রত্যেকেই আমাদের ক্রিকেটের স্তম্ভ। তাদের হাত ধরেই আজকের এই অবস্থান,”—যোগ করেন তিনি।

পরে খেলাধুলার সঙ্গে ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয়কে না মেশানোর আহ্বান জানান ইসরাফিল খসরু। তিনি বলেন, “সাকিব বা মাশরাফির রাজনৈতিক পরিচয় সম্পূর্ণ আলাদা বিষয়। ক্রিকেট আলাদা, রাজনীতি আলাদা। তাই কেউ যদি তার পছন্দের খেলোয়াড়ের ছবি নিয়ে মাঠে প্রবেশ করতে চায়, সেখানে কোনো বাধা থাকা উচিত নয় বলে আমি মনে করি।”

Facebook Comments Box
advertisement

Posted ১:৫২ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------