রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পল্লবীতে শিশুধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্নার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ জুন ২০২৬   |   প্রিন্ট

পল্লবীতে শিশুধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্নার বিচার শুরু

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এ মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সোমবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সোহেল রানার বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের পর হত্যার এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে ওই অপরাধে সহযোগিতার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। মামলায় মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।

গত ১৯ মে পল্লবীর একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর অভিযুক্ত সোহেল রানা শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে গেলেও তাঁর স্ত্রীকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। এরপর ২০ মে আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

নৃশংস এ ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠন দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com