নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট
রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ‘ঢাকা হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’-এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ রুল জারি করেন।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২৬
9 News Bd | s s