রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আগামীকাল গাইবান্ধায় দুদকের ১৯৩তম গণশুনানি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ মে ২০২৬   |   প্রিন্ট

আগামীকাল গাইবান্ধায় দুদকের ১৯৩তম গণশুনানি

দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি রোধে আগামীকাল (১১ মে) গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯৩তম গণশুনানি অনুষ্ঠিত হবে।

গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের আয়োজনে অনুষ্ঠেয় এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসন এবং মহাপরিচালক মো. মোতাহার হোসেন।

গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সাধারণ মানুষ তাদের অভিযোগ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে দুদকের সামনে উপস্থাপন করবেন। উত্থাপিত অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ারও উদ্যোগ থাকবে বলে জানিয়েছে কমিশন।

দুদক জানিয়েছে, সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সততা, জবাবদিহিতা ও মূল্যবোধ বাড়ানোর মাধ্যমে দুর্নীতি নির্মূল করাই এ গণশুনানির মূল লক্ষ্য।

গণশুনানিকে সফল করতে গাইবান্ধার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণ, অভিযোগ সংগ্রহের বুথ স্থাপন এবং অভিযোগ বাক্স বসানোর মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়েছে। এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

দুদকের পক্ষ থেকে জেলার সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীদের গণশুনানিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪২ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com