রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

  |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নুসরাত তাবাসসুম-এর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশন-কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন। একইসঙ্গে মনোনয়নপত্রটি গ্রহণ করে আইন অনুযায়ী বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, এটি বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এর আগে ১৯ মিনিট দেরিতে মনোনয়নপত্র জমা দেওয়ায় প্রার্থিতা হারান নুসরাত তাবাসসুম। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। তার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুহাম্মদ হোসেন লিপু ও মনিরুজ্জামান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার আইনজীবী জহিরুল ইসলাম মূসা।

গত ২২ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন, যার কারণে নির্বাচন কমিশন তা বাতিল করে। একই দিনে এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নও বাতিল করা হয়, যা আপিলেও বহাল থাকে।

তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২২ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫২ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com