রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গ্যালারিতে ‘মেসি-মেসি’ ধ্বনি থামিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

  |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

গ্যালারিতে ‘মেসি-মেসি’ ধ্বনি থামিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

মাত্র তিনদিন আগে সৌদি প্রো লিগে খেলতে গিয়ে মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দ্রুত সুস্থ হয়ে তিনি আবারও মাঠে নামেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর কোয়ার্টার ফাইনালে। দুবাইয়ের জাবিল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে প্রায় দশ হাজার দর্শক উপস্থিত ছিলেন, যাদের বড় অংশই স্বাগতিক আল ওয়াসল ক্লাবের সমর্থক।

মাঠের প্রতিপক্ষের পাশাপাশি গ্যালারির চাপও সামলাতে হয়েছে রোনালদোকে। পুরো ম্যাচজুড়ে সমর্থকরা বারবার ‘মেসি, মেসি’ বলে স্লোগান দিয়ে তাকে উত্তেজিত করার চেষ্টা করেন, যা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির প্রতি ইঙ্গিত ছিল। কিন্তু এসব বিদ্রুপে বিচলিত না হয়ে রোনালদো উল্টো নিজের পারফরম্যান্স দিয়ে জবাব দেন।

তিনি নিজে একটি গোল করেন এবং দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচে তার ক্লাব আল নাসর ৪-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।

রোববার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত এই ম্যাচে সৌদি ক্লাবটি শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে। রোনালদোর পাশাপাশি গোল করেন ইনিগো মার্টিনেজ, আবদুল্লাহ আল আমরি এবং সাদিও মানে। পুরো ম্যাচে আল ওয়াসল প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়।

ফুটবল বিশ্বের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বিতা বহু বছর ধরেই আলোচনায়। স্পেনের রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় খেলার সময় তাদের দ্বৈরথ বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম স্মরণীয় অধ্যায় তৈরি করেছে।

এই ম্যাচে গোল করার মাধ্যমে রোনালদো নিজের ক্যারিয়ারের গোলসংখ্যা আরও বাড়িয়েছেন। এটি ছিল তার ৯৬৯তম গোল। ফলে হাজার গোলের মাইলফলক থেকে তিনি এখন আরও কিছুটা কাছে পৌঁছে গেছেন।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর সেমিফাইনালে আল নাসরের প্রতিপক্ষ হবে কাতারের ক্লাব আল আহলি, যারা নিজেদের কোয়ার্টার ফাইনালে আল হুসেইনকে ৩-১ গোলে হারিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৫ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------