| রবিবার, ১০ মে ২০২৬ | প্রিন্ট

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে ৩৪ রানের লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তান অলআউট হয়েছে ৩৮৬ রানে। ফলে প্রথম ইনিংসে ২৭ রানের গুরুত্বপূর্ণ লিড পায় স্বাগতিকরা।
দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৭ রান করেছে বাংলাদেশ। তাতে মোট লিড দাঁড়িয়েছে ৩৪ রান।
বল হাতে বাংলাদেশের সেরা পারফরমার ছিলেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত বোলিংয়ে ১০২ রান দিয়ে ৫ উইকেট শিকার করে ক্যারিয়ারে আরেকটি পাঁচ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
পাকিস্তানের হয়ে আজান ওয়াইজ ১০৩ রানের সেঞ্চুরি করেন। এছাড়া আবদুল্লাহ ফজল ৬০, সালমান আলী আগা ৫৮ এবং মোহাম্মদ রিজওয়ান ৫৯ রান করেন।
দিনের শুরুতে ৪ উইকেট হারিয়ে চাপে থাকা পাকিস্তানকে টেনে তোলেন সালমান আগা ও রিজওয়ান। পঞ্চম উইকেটে তারা ১১৯ রানের জুটি গড়ে বাংলাদেশের জন্য চাপ তৈরি করেন। তবে চা বিরতির আগে সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। তার বলে বড় শট খেলতে গিয়ে উইকেট ছেড়ে বেরিয়ে আসেন রিজওয়ান, আর সহজ ক্যাচে তাকে ফেরান মাহমুদুল হাসান জয়।
শেষ বিকেলে দ্রুত বাকি উইকেটগুলো তুলে নিয়ে ম্যাচে নিজেদের অবস্থান আরও শক্ত করে বাংলাদেশ। এখন চতুর্থ দিনে বড় লক্ষ্য দাঁড় করানোর দিকেই তাকিয়ে স্বাগতিকরা।

Posted ১২:৫৩ পিএম | রবিবার, ১০ মে ২০২৬
9 News Bd | s s


