শিরোনাম >>
শিরোনাম >>

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ০৯ মে ২০২৬   |   প্রিন্ট

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর মাধ্যমে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একইসঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন।

শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল ১১টায় শপথ অনুষ্ঠান শুরু হয়। রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অভিনন্দন জানান।

নতুন মন্ত্রিসভায় শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডুসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সভাপতি জেপি নাড্ডাসহ কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতারা। এছাড়া অভিনেতা মিঠুন চক্রবর্তীসহ বিশিষ্ট ব্যক্তিরা এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা বিপুল সংখ্যক বিজেপি নেতা-কর্মীও অনুষ্ঠানে অংশ নেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২২ এএম | শনিবার, ০৯ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------