শিরোনাম >>
শিরোনাম >>

গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী

  |   শুক্রবার, ০৮ মে ২০২৬   |   প্রিন্ট

গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী

বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে তা অবশ্যই গঠনমূলক হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের ভুল তুলে ধরলে গণতন্ত্র আরও শক্তিশালী হয় এবং রাষ্ট্র কার্যকরভাবে পরিচালিত হতে পারে।

শুক্রবার (৮ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির মতবিনিময় সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শনিবার (৯ মে) অনুষ্ঠেয় এ সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেবেন।

রিজভী জানান, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারাও অংশ নেবেন। সভায় জেলা পর্যায়ের নেতারা সাংগঠনিক কার্যক্রম ও সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে মতামত তুলে ধরবেন। পাশাপাশি সরকারের সাম্প্রতিক কার্যক্রম ও বাস্তবায়নাধীন পরিকল্পনাগুলো সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণ করে উপস্থাপন করবেন।

তিনি বলেন, সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খননের মতো বেশ কিছু ইতিবাচক কর্মসূচি রয়েছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলতে মিথ্যা তথ্য ছড়ানো হলে তা ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হবে।

রিজভীর ভাষ্য, জনগণই চূড়ান্ত বিচারক। আগামী নির্বাচনে জনগণই নির্ধারণ করবে সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কি না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫০ এএম | শুক্রবার, ০৮ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------