শিরোনাম >>
শিরোনাম >>

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত

  |   শুক্রবার, ০৮ মে ২০২৬   |   প্রিন্ট

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ ২০ জন পর্বতারোহীর সন্ধানে অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (৮ মে) সকাল ৭টা ৪১ মিনিটে আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত শুরু হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র। অগ্ন্যুৎপাতের ফলে প্রায় ১০ কিলোমিটার উঁচু পর্যন্ত ছাই আকাশে ছড়িয়ে পড়ে এবং বিকট গর্জনধ্বনি শোনা যায়।

উদ্ধার সংস্থার প্রধান ইওয়ান রামদানি জানান, নিখোঁজদের উদ্ধারে পুলিশসহ কয়েক ডজন কর্মী কাজ করছেন। নিখোঁজদের মধ্যে নয়জন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন।

উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু বলেন, নিহত তিনজনের মধ্যে দুজন বিদেশি নাগরিক।

বিজ্ঞানীরা আগেই আগ্নেয়গিরিটির অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করায় গত ১৭ এপ্রিল থেকে এলাকাটি পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মালুপাং ওয়ারিরাং ক্রেটার থেকে অন্তত ৪ কিলোমিটার দূরে থাকার নির্দেশ দিয়েছে।

এদিকে আগ্নেয় ছাই উত্তর দিকে ছড়িয়ে পড়ায় তোবেলো শহরের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৪ এএম | শুক্রবার, ০৮ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------