শিরোনাম >>
শিরোনাম >>

তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ

  |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট

তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ

তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের অংশগ্রহণ ও সহায়তা কামনা করেছে বাংলাদেশ। বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। একইসঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেয় উভয় দেশ।

বুধবার (৬ মে) প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে ৫–৭ মে বেইজিং সফর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের উন্নয়নে চীনের দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিস্তা প্রকল্পে তাদের সম্পৃক্ততা চাওয়া হয়েছে। কূটনৈতিক মহলের মতে, এই প্রকল্পে চীনের অংশগ্রহণ দেশের পানি ব্যবস্থাপনা ও আঞ্চলিক উন্নয়নে নতুন গতি আনতে পারে, যদিও এ নিয়ে ভারতের আপত্তি রয়েছে।

এছাড়া, বিআরআই সহযোগিতা আরও জোরদারে সম্মত হয়েছে দুই দেশ। বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, ডিজিটাল অর্থনীতি, পানি সম্পদ ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। চীন জানিয়েছে, রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ঢাকা ও নেপিডোর মধ্যে সংলাপভিত্তিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় তারা সমর্থন অব্যাহত রাখবে।

বৈঠকে পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি, উন্নয়ন কৌশলের সমন্বয় এবং দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয় উভয়পক্ষ। পাশাপাশি, শান্তিপূর্ণ সহাবস্থান, বহুপাক্ষিকতা ও জাতিসংঘ সনদের নীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৯ পিএম | বুধবার, ০৬ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------