রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
পশ্চিমবঙ্গের বিধানসভা

পশ্চিমবঙ্গে ‘পদ্মফুল’ ফুটেছে—বিশাল জয়ের পথে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০৪ মে ২০২৬   |   প্রিন্ট

পশ্চিমবঙ্গে ‘পদ্মফুল’ ফুটেছে—বিশাল জয়ের পথে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় জয়ের পথে এগিয়ে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি। প্রাপ্ত ফলাফলের প্রবণতায় রাজ্যের রাজনৈতিক চিত্রে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ২০৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মাত্র ৮২টি আসনে এগিয়ে আছে, যা তাদের আগের নির্বাচনের তুলনায় প্রায় ১৩২টি আসন কম।

এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে,” যা দলের নির্বাচনী প্রতীককে নির্দেশ করে। তিনি আরও জানান, জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, তার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে তার দল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে! ২০২৬ সালের বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। এটি জনগণের জয় এবং সুশাসনের রাজনীতির জয়।” তিনি পশ্চিমবঙ্গের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই রায়ের ভিত্তিতে তাদের দল মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবারের মতো জয়ের আশা প্রকাশ করেছিল। তবে বর্তমান ফলাফলের প্রবণতায় দেখা যাচ্ছে, অধিকাংশ ভোটার এবার বিজেপির পক্ষেই রায় দিয়েছেন। এতে প্রায় ১৫ বছর ধরে চলা তৃণমূলের শাসনের অবসান ঘটতে যাচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:২০ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------