শিরোনাম >>
শিরোনাম >>
রুদ্ধশ্বাস লড়াইয়ের পরও হার

৩ রানে পরাজয়ে সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

  |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট

৩ রানে পরাজয়ে সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দারুণ লড়াই করেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের মেয়েদের। সিলেটে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরে গেছে স্বাগতিকরা। এর ফলে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল।

বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৯ ওভারে। আগে ব্যাট করে ৬ উইকেটে ৮৭ রান তোলে শ্রীলঙ্কা। দলটির হয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু ২৭ বলে ৪১ রানের কার্যকর ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন সুলতানা খাতুন। মাত্র ৮ রান দিয়ে তিনি নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৪ রান। ম্যাচের উত্তেজনা চরমে ওঠে শেষ বলে, যখন জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান এবং সমতায় ফেরাতে দরকার ছিল একটি বাউন্ডারি। তবে শেষ বলে মাত্র ১ রান নিতে পারেন শারমিন সুলতানা। ফলে ৬ উইকেটে ৮৪ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

ব্যাট হাতে জোয়াইরিয়া ফেরদৌস ১১ বলে ১৫, সোবহানা মোস্তারি ১৫ বলে ২১ এবং অধিনায়ক নিগার সুলতানা ৯ বলে ১৩ রান করেন। তবে দলের অন্য ব্যাটাররা উল্লেখযোগ্য অবদান রাখতে না পারায় শেষ পর্যন্ত জয় অধরাই থেকে যায়।

Facebook Comments Box
advertisement

Posted ২:১০ পিএম | শনিবার, ০২ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------