রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
পরিবেশবান্ধব যানবাহন প্রসারে আহ্বান

হাইব্রিড ও ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট

হাইব্রিড ও ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার

জ্বালানি সাশ্রয়, বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে হাইব্রিড ও বৈদ্যুতিক (ইভি) গাড়ির ওপর শুল্ক-করহার কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। একই সঙ্গে মোটরযান আমদানি নীতিমালায় প্রয়োজনীয় সংস্কার আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২ মে) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বারভিডার পক্ষ থেকে এসব প্রস্তাব তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল হক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির ওপর বিদ্যমান শুল্ক হ্রাস করা এখন সময়ের দাবি। একই সঙ্গে গণপরিবহন হিসেবে ব্যবহৃত মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং জাপান থেকে আমদানি করা রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ির (ইভি) ওপর কর কমানোর প্রস্তাব দেন তিনি।

আবদুল হক আরও বলেন, সরকারের বিদ্যমান পরিবেশবান্ধব নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রিকন্ডিশন্ড ইভি গাড়ির ওপর কর ছাড় দেওয়া হলে দেশে এই খাতের বাজার আরও বিস্তৃত হবে। এতে জ্বালানি ব্যয় কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার ওপর চাপও হ্রাস পাবে।

তিনি দাবি করেন, প্রস্তাবিত শুল্ক সুবিধা কার্যকর হলে গাড়ির দাম মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে, ফলে বাজার সম্প্রসারণ ঘটবে এবং সরকারের রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে রাজস্ব আহরণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বারভিডা সভাপতি বলেন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাসের জন্য শক্তিশালী রাজস্ব প্রবাহ প্রয়োজন। এ ক্ষেত্রে মোটরযান খাতে যৌক্তিক শুল্ক কাঠামো অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পারে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে দেশে মানসম্মত, নিরাপদ ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বারভিডার এই প্রস্তাবকে ঘিরে মোটরযান আমদানি ও পরিবেশবান্ধব পরিবহন খাতে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ১১:২১ পূর্বাহ্ণ | শনিবার, ০২ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------