| শনিবার, ০২ মে ২০২৬ | প্রিন্ট

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দেওয়া তার মনোনয়ন যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২ মে) দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চিফ রিটার্নিং কর্মকর্তা নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করেছেন। দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে কিছুক্ষণের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এ বিষয়ে ব্রিফিং করা হবে।

Posted ৭:৪৮ এএম | শনিবার, ০২ মে ২০২৬
9 News Bd | s s


