| শুক্রবার, ০১ মে ২০২৬ | প্রিন্ট

আজ (শুক্রবার) বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা পালিত হচ্ছে। প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ অর্জন করেন—যার স্মরণে দিনটি উদ্যাপিত হয়।
অহিংসা, সাম্য ও মৈত্রীর বাণী ধারণ করে দেশজুড়ে বুদ্ধপূজা, শীল গ্রহণ, পিণ্ডদানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বৌদ্ধধর্মের পঞ্চশীল—প্রাণী হত্যা, চুরি, অসৎ আচরণ, মিথ্যা ও মাদক থেকে বিরত থাকার শিক্ষা—অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধবিহার-এ দিনব্যাপী পূজা, শীল গ্রহণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Posted ৭:৩৫ এএম | শুক্রবার, ০১ মে ২০২৬
9 News Bd | s s


