| বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট

দেশে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং ব্যবসার পথে বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী বাজেটে ব্যবসায়ীদের প্রত্যাশা প্রতিফলিত করার চেষ্টা করা হবে।
বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এনবিআর ও এফবিসিসিআই আয়োজিত পরামর্শক কমিটির ৪৬তম সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
অর্থমন্ত্রী ব্যবসায়ীদের তিন মাসের মধ্যে সমস্যা চিহ্নিত করে জানাতে আহ্বান জানান এবং ধাপে ধাপে সমাধানের আশ্বাস দেন। তিনি রপ্তানিমুখী খাতগুলোতে তৈরি পোশাক শিল্পের মতো সুবিধা বাড়ানোর কথাও জানান।
সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যাংকিং ও লজিস্টিক খাতের সমস্যার কথা তুলে ধরে এসব সমাধানে বেসরকারি খাতের সহযোগিতা চান।
এফবিসিসিআই কর ব্যবস্থার সহজীকরণ, করপোরেট কর হ্রাসসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরে। এনবিআর চেয়ারম্যান এসব প্রস্তাব বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়নের আশ্বাস দেন।

Posted ১:২১ পিএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
9 News Bd | s s


