শিরোনাম >>
শিরোনাম >>

ভারতীয় ভিসা নিয়ে শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর

  |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

ভারতীয় ভিসা নিয়ে শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে কিশোরগঞ্জ–৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্কের অবস্থা, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উদ্যোগ, বাংলাদেশিদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রদান পরিস্থিতি এবং ভিসা প্রাপ্তি সহজ করার বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার সাম্প্রতিক ভারত সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ বিষয়ে দ্রুতই ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান, আস্থা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩১ পিএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------