| সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১২৭তম সভা ২৭ এপ্রিল ২০২৬ তারিখে ও শরী‘আহ সুপারভাইজরি কমিটির ৫৩তম সভা ২৬ এপ্রিল ঢাকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অডিট কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান খন্দকার রুমী এহসানুল হক। শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মুহাম্মাদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী।
অডিট কমিটির সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য গুলজার আহমেদ, এস. এ. এম. হোসাইন এবং গোলাম হাফিজ আহমেদ। এছাড়া ব্যাংকের পর্যবেক্ষক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খান সভায় উপস্থিত ছিলেন। সভায় আরও অংশ নেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান (এফসিএস) এবং আইসিসি ডিভিশনের প্রধান মো. সায়েজুদ্দীন আহাম্মেদ।

শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুহাম্মাদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সদস্য প্রফেসর ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ, মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন, প্রফেসর ড. আ. ছ. ম. তরিকুল ইসলাম এবং প্রফেসর ড. মুহাম্মাদ তাজাম্মুল হক। আরও উপস্থিত ছিলেন এসএভিপি ও শরী‘আহ সেক্রেটারিয়েট ডিভিশনের প্রধান কে. এম. রহমাতুল্লাহ এবং সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

Posted ১১:৩৬ এএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
9 News Bd | s s


